পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাটের সংযোগ সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
মানিকগঞ্জ প্রতিনিধি:দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট পাটুরিয়া ফেরিঘাট-দৌলতদিয়া ফেরিঘাট। প্রতিদিন এই নৌরুট দিয়ে হাজারো যাত্রী ও বিভিন্ন ধরনের যানবাহন পারাপার হয়ে থাকে। যাত্রীদের দুর্ভোগ কমাতে চলতি অর্থবছরে পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাটে নতুন সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৩২ লাখ ৭০ […]
