চট্টগ্রামে কথিত ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই সদস্য গ্রেপ্তার, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ
চট্টগ্রাম প্রতিনিধি: সারাদেশে আলোচিত কথিত ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। গ্রেপ্তারকৃতরা হলেন মোবারক হোসেন (২৬) ও নুসরাত ফারিয়া (২০)। তাদের বিরুদ্ধে প্রলোভনে ফেলে অপহরণ, শারীরিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। রোববার (২৬ জুলাই) সকালে সিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কোতোয়ালি […]
