জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশমায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়েছিল সিহাব
মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জের জাগীর ব্রিজসংলগ্ন শহীদ মিনার থেকে সিহাব (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, মায়ের সঙ্গে অভিমান করে শনিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিল সে।নিহত সিহাব মানিকগঞ্জ পৌরসভার হিজুলী গ্রামের সেলিম হোসেনের ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মাছবাজারে মনির হোসেনের একটি মাছের দোকানে কর্মচারী হিসেবে কাজ করত।পরিবারের সদস্যরা […]
