হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

বড়াইগ্রামে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন

প্রকাশ: 6 August 2026, 01:58 AM পড়া হয়েছে: বার
বড়াইগ্রামে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন
বড়াইগ্রামে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় ৫ আগষ্ট ” জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ উপলক্ষে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগষ্ট) সকালে বড়াইগ্রাম উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।
মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন এর সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মোঃ জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুবুর রহমান, জুলাই যোদ্ধা আমির হামজা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও মেয়র প্রার্থী আব্দুস সালাম মোল্লা, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, বনপাড়া পৌর বিএনপির সদস্য সচিব সর্দার রফিকুল ইসলাম, সাবেক শিবির নেতা ও জামায়াতের মেয়র প্রার্থী হুমায়ুন কবির, জেলা এনসিপির সদস্য সচিব হাফিজুর রহমান ময়না, বীর মুক্তিযোদ্ধা সরদার বয়াত রেজা, স্মার্ট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সাইফুর রহমান, ইউনিটি প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিনের ভয়াবহতা, গণহত্যা এবং ফ্যাসিস্ট সরকার বিদায়ের মাধ্যমে চূড়ান্ত বিজয়ের মুহূর্তের স্মৃতিচারণ করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবরসহ বীর মুক্তিযোদ্ধাগন, জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদরা, সাংবাদিক, বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক ও সুধীজন।
আলোচনা সভার শেষে চলচ্চিত্র/ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!