কুড়িগ্রামে ৫৬৩ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় বিশেষ নজর পুলিশের
কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে এবার ৫৬৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা পুলিশ। রোববার (৪ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা পুলিশের সঙ্গে পূজা উদ্যাপন কমিটির নেতাদের মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার […]
