হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

রংপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও পুরস্কার বিতরণ

প্রকাশ: 2 October 2026, 12:17 AM পড়া হয়েছে: ৩ বার

রংপুর প্রতিনিধি:

রংপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল খেলা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন মাঠ, বুড়িরহাট রোডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মুঃ মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা।

ফাইনাল খেলাকে ঘিরে পুলিশ সদস্য, খেলোয়াড় ও স্থানীয় দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাঠে দর্শকদের উপস্থিতিতে প্রতিযোগিতার শেষ ম্যাচটি প্রাণবন্ত হয়ে ওঠে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, ক্রেস্ট ও মেডেল তুলে দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা, খেলোয়াড়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দর্শকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ খেলাধুলার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও আস্থা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে হবে। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর ও জনসম্পৃক্ত করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলায় সম্প্রীতি, কমিউনিটি পুলিশিংয়ে আস্থা এবং নিরাপদ সমাজ গঠনে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখতে হবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!