হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

কুড়িগ্রামে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত নাগেশ্বরী থানার এনামুল হক প্রধান

প্রকাশ: 4 October 2026, 11:36 PM পড়া হয়েছে: ১২ বার
Oplus_16908288

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার ১১টি থানার মধ্যে সার্বিক কার্যক্রমে দায়িত্বশীলতা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক প্রধান।

রোববার (৪ অক্টোবর) কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মো. এনামুল হক প্রধানের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি।

জেলা পুলিশের সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পেশাদারিত্ব, দায়িত্ব পালনে নিষ্ঠা ও দক্ষতার বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয় বলে জানা গেছে।

পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় ওসি মো. এনামুল হক প্রধান বলেন, এ অর্জন শুধু তার একার নয়; থানার সব কর্মকর্তা ও সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি দায়িত্ব পালনে সহযোগিতা ও আন্তরিকতার জন্য সহকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি ভবিষ্যতেও নাগেশ্বরী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশি সেবা আরও গতিশীল করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!