কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১১
কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার ব্যাপারীরহাটের বাঁশেরতল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ও যাত্রীবাহী মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। পরে […]
