কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার ব্যাপারীরহাটের বাঁশেরতল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ও যাত্রীবাহী মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।নিহতরা হলেন ভুরুঙ্গামারী উপজেলার উত্তর তিলাই আসাদ মোড়ের মনির হোসেনের কন্যা ছাদিয়া (৮),উত্তর তিলাই আসাদ মোড়ের জাহিদুল ইসলামের পুত্র নুরনবী ও মাইক্রোবাসের চালক ধলডাঙ্গা গ্রামের সাইফুর রহমানের পুত্র লিমন মিয়া।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কিছু সময়ের মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে। নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লা হিল জামান জানান,নিহতদের পরিচয় সনাক্ত করা হলেও আহতদের পরিচয় এখনও পাওয়া যায় নাই। পরিবারের লোকজনের মতামত ও জেলা পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক নিহত লাশের ময়নাতদন্ত করা হবে কিনা পরে জানানো হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আইন ও পরামর্শ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১১
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৪৮ বার
বিজ্ঞাপন

Leave a Reply