মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় গৃহবধূ ও তার ১৬ মাস বয়সী শিশু সন্তানকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। একই সঙ্গে অভিযুক্ত ইউসুফের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।
সোমবার (১ জুন) সকাল ১১টায় উপজেলার বাচামারা বাজারে ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শত শত এলাকাবাসী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে রাত আনুমানিক ১০টার দিকে পারিবারিক বিরোধের জেরে বাচামারা বাজারের কাপড় ব্যবসায়ী ছালাম মিয়ার ভাই ইউসুফ (৪০) হাতুড়ি দিয়ে আঘাত করে ছালাম মিয়ার স্ত্রী ও তার ১৬ মাস বয়সী শিশুসন্তানকে নির্মমভাবে হত্যা করে। এ সময় ছালাম মিয়াকেও গুরুতর আহত করে হত্যার চেষ্টা চালানো হয়। ঘটনার পরপরই অভিযুক্ত ইউসুফ পালিয়ে যায়।
হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ, বাচামারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনুস শেখ, মতিয়ার মাস্টার, ওমর মোল্লা, দুলাল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, “এ ধরনের নির্মম ও পৈশাচিক হত্যাকাণ্ড কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। ১৬ মাস বয়সী নিষ্পাপ শিশুকেও হত্যাকারী রেহাই দেয়নি। আমরা এই জোড়া হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং ঘাতক ইউসুফকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
অপরাধ
মা-সন্তান হত্যার প্রতিবাদে দৌলতপুরে মানববন্ধন, ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবি
প্রকাশ: ২ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ২৯ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
3 days আগে
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে উপজেলা বিএনপি, পুনর্বাসন ও দোকানভিটার নিশ্চয়তার আশ্বাস
4 days আগে

Leave a Reply