মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
সংযুক্ত আরব আমিরাতে তাঁর প্রথম সফর উপলক্ষে ইউএই বিএনপির উদ্যোগে দুবাইয়ের একটি স্থানীয় হলে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, তারেক রহমান একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছে। দেশের অর্থনীতি ও সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে বর্তমান সরকার আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করেছে। এই নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ প্রশংসার দাবি রাখে।
প্রবাসীদের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীবান্ধব সরকার। প্রবাসীদের স্বার্থ ও কল্যাণকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের ভিসা অটো-ক্যানসেলেশনসহ সাম্প্রতিক বিভিন্ন সমস্যা সমাধানে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে উদ্যোগ নেওয়া হচ্ছে। অচিরেই এসব সমস্যার ইতিবাচক সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তিনি বলেন, যে দেশে বসবাস করছেন, সে দেশের আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। একই সঙ্গে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ইউএই বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শরাফত আলীর সভাপতিত্বে সংবর্ধনা সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাবেক যুগ্ম সম্পাদক এম এনাম হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীয়মান রাজনীতিবিদ সাকের কাদের চৌধুরী।
এ সময় ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম নওয়াব, নজরুল ইসলাম সিআইপি, হাজী মো. জসিম, ইঞ্জিনিয়ার করিমুল হক, শহিদুল হক, মাওলানা দৌলতুর রহমান, আজগর চৌধুরী, মো. আজম শাহ্ চৌধুরী, মো. হোসেন, ফরিদুল আলম, মো. আলম, ফরিদ তালুকদার, দিদারুল আলম, মুমিনুল হক, নেজাম উদ্দিন, মো. বাবলু, মো. মুন্না, মো. মুরাদ, খোরশেদ তালুকদার, মো. বখতেয়ার, সাইফ তারেক, মো. শাহজাহান ও মো. মোরশেদসহ ইউএই বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউএই বিএনপির পক্ষ থেকে সংবর্ধিত অতিথি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ফুল দিয়ে বরণ করেন মো. নুর নবী, জানে আলম ও মো. এরশাদ।

Leave a Reply