নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান চালিয়ে ৪০ বোতল ইস্কাফসহ মজনু মিয়া মজু (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রামখানা ইউনিয়নের সাহাটারী দীঘিরপাড় গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার একটি দল সাহাটারী দীঘিরপাড় গ্রামের মজনু মিয়া মজুর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তাঁর বাড়ি থেকে ৪০ বোতল ইস্কাফ উদ্ধার করা হয় এবং তাঁকে আটক করা হয়।
আটক মজনু মিয়া মজু ওই গ্রামের মৃত আনছার আলীর ছেলে। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান জানান,উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নিয়মিত মাদক অভিযান চলছে এবং অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply