মোঃ আনোয়ারুল ইসলাম, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠনে অনিয়ম, ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করা এবং অর্থের বিনিময়ে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন দলের একাংশের নেতাকর্মীরা।
শনিবার (২৫ জুলাই ২০২৬) দুপুর ১২টায় চিলমারী উপজেলার কড়াই বরিশাল বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ও বক্তব্য প্রদানকালে চিলমারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং দলীয় মনোনীত সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল হক যোদ্দার দাবি করেন, গত ২১ জুলাই চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ইউনিয়ন বিএনপির ১০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশ করে। ওই কমিটিতে আলম মিয়া আলোকে আহ্বায়ক এবং সুলতান মাহমুদকে সদস্য সচিব করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, ইউনিয়নের ত্যাগী ও দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে গোপনে এ কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে বর্ধিত সভা আয়োজন করে সবার মতামতের ভিত্তিতে কমিটি গঠনের অনুরোধ জানানো হলেও তা মানা হয়নি। বরং কিছু স্বার্থান্বেষী ব্যক্তি রাতের আঁধারে অর্থের বিনিময়ে ‘পকেট কমিটি’ গঠন করেছেন বলে তিনি দাবি করেন।
রিয়াজুল হক যোদ্দার আরও বলেন, কমিটিতে এমন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, যাদের গত ১৭ বছরে দলের কোনো আন্দোলন-সংগ্রাম বা কর্মসূচিতে সক্রিয়ভাবে দেখা যায়নি। এর ফলে দীর্ঘদিন ধরে মামলা-হামলা ও নির্যাতনের শিকার ত্যাগী নেতাকর্মীরা চরমভাবে বঞ্চিত হয়েছেন।
তিনি বলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করেছেন এবং দলীয় কর্মকাণ্ড পরিচালনায় ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতাও করেছেন। অথচ এসব ত্যাগের যথাযথ মূল্যায়ন করা হয়নি।
সংবাদ সম্মেলনে বক্তারা বর্তমান আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবি জানান। একই সঙ্গে প্রকৃত ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় আহ্বায়ক কমিটি গঠনের জন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
এছাড়া ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
অপরাধ
চিলমারীতে বিএনপির ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলনে কমিটি বাতিলের দাবি
প্রকাশ: 25 July 2026, 05:25 PM
পড়া হয়েছে: ১৪ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
চিলমারীতে তীররক্ষা প্রকল্পের পিচিং নিয়েই প্রশ্ন! বাঁধের ঢালে নির্মাণে নকশাগত ত্রুটি, নাকি দুর্নীতি? ধসে ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ
6 hours আগে
চিলমারীতে ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা প্রকল্পে ধস: দায়সারা সংস্কারের অভিযোগে উৎকণ্ঠায় এলাকাবাসী
4 days আগে

Leave a Reply