হোম / অপরাধ
অপরাধ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশ: 6 September 2026, 05:54 PM পড়া হয়েছে: ১৭৮ বার

 নাগেশ্বরী সংবাদ দাতা।

‎নাগেশ্বরী উপজেলায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর রুবেল (২২) নামের এক যুবকের মর’দেহ ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। পেশায় তিনি একজন অটোরিকশাচালক ছিলেন।

‎

‎নিহত রুবেল নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কদমতলা গ্রামের ভোলা মিয়ার ছেলে। তার বাবাও পেশায় একজন অটোরিকশাচালক।

‎

‎স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ৫ সেপ্টেম্বর রাতে কোচা, লাইট ও মাছ রাখার ব্যাগ নিয়ে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয় রুবেল। এরপর সারারাত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

‎

‎আজ রবিবার ৬ সেপ্টেম্বর সকালে স্থানীয় লোকজন কদমতলা এলাকার একটি ধানক্ষেতে তার মর’দেহ দেখতে পায়। পারে নাগেশ্বরী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান এর সাথে কথা হলে তিনি জানান মামলার প্রক্রিয়া চলছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। 

‎

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!