হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

কচাকাটায় “পুকুরে মাছ ধরতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু”

প্রকাশ: 7 September 2026, 10:55 PM পড়া হয়েছে: বার

মোঃ মনিরুল ইসলাম মিলন, 

কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের কচাকাটায় পুকুরের পানিতে ডুবে মোবাসসিরা খাতুন (৮) ও সিয়াম হোসেন (৫) নামে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন খালাতো ভাই বোন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে  প্রস্তাবিত কচাকাটা উপজেলার কেদার ইউনিয়নের সাহেবেরখাস (ঢলুয়াবাড়ী) এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোবাসসিরা খাতুন সাহেবের খাস এলাকার দুলাল হোসেন মিস্ত্রীর মেয়ে এবং ঢলুয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। তার মায়ের নাম বৃষ্টি বেগম। অপর শিশু সিয়াম হোসেন (৫) কচাকাটা থানার বাহের কেদার এলাকার বাসিন্দা মমিনুল ইসলামের ছেলে। তার মা আরিফা বেগম অসুস্থ থাকায় এবং বাবা ভ্যানচালক হওয়ায় গত প্রায় তিন মাস ধরে সিয়াম তার খালার বাড়ি সাহেবেরখাসে অবস্থান করছিল। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে দুই শিশু বাড়ির পেছনের সুপারি বাগান পার হয়ে প্রায় ৩০০ গজ দূরে রুবেল হোসেনের পুকুরে মাছ ধরতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে চলে যায়। কিছুক্ষণ পর তাদের পানিতে ডুবে থাকতে দেখে স্থানীয় লোকজন চিৎকার শুরু করেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে দুই শিশুকে পুকুর থেকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তারা মারা যায়। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

এ ব্যাপারে কচাকাটা থানার অফিসার ইনচার্জ অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি দুপুরে ফোনের মাধ্যমে খবর পেয়েছি পরবর্তীতে লোক পাঠিয়েছি। প্রাথমিক ভাবে সুরত হাল শেষে পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!