নিজস্ব প্রতিবেদকঃ
শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুর ও ঢাকায় বাংলাদেশ হাই কমিশনের বাইরের ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার পর ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কূটনৈতিক স্থাপনায় এমন ‘পরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ডের’ তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। বিবৃতিতে বলা হয়েছে, “এ ধরনের ঘটনা কেবল কূটনৈতিক মিশনের কর্মীদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, বরং পারস্পরিক সম্মান, শান্তি ও সহনশীলতার নীতিকেও ক্ষুণ্ন করে।”
এর আগে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেন। এই ঘটনায় ঢাকার ভারতীয় হাই কমিশনারকে মাত্র ১০ দিনের মধ্যে দ্বিতীয়বার তলবের ঘটনা ঘটল।
জাতীয়
শিলিগুড়ি ভিসা সেন্টার ভাঙচুর: ভারতের হাই কমিশনারকে তলব করলো ঢাকা
প্রকাশ: 23 December 2025, 08:41 PM
পড়া হয়েছে: ২৫৭৯২ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
চিলমারীতে বিএনপির ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলনে কমিটি বাতিলের দাবি
48 minutes আগে
চিলমারীতে তীররক্ষা প্রকল্পের পিচিং নিয়েই প্রশ্ন! বাঁধের ঢালে নির্মাণে নকশাগত ত্রুটি, নাকি দুর্নীতি? ধসে ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ
56 minutes আগে

Leave a Reply