আনোয়ারুল ইসলাম জুয়েল, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে মাদক নির্মূল এবং সম্ভাব্য বন্যা মোকাবিলায় জনসচেতনতা ও প্রস্তুতি জোরদারে পৃথক দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে রমনা মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার রোধ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার লক্ষ্যে ইউনিয়নভিত্তিক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।
রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আশেক আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, সদস্য সচিব অধ্যাপক আবু হানিফা, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার, বিএনপি নেতা অধ্যাপক ফজলুল হক, কুড়িগ্রাম জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল ইসলাম (বাবু), প্রেস ক্লাব চিলমারীর সভাপতি সাংবাদিক হুমায়ুন কবির এবং শরীফেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
সমাবেশে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, রমনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা একযোগে ইউনিয়নের কোথাও মাদক বিক্রি ও সেবন বরদাশত করা হবে না বলে ঘোষণা দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
এদিকে একই দিন বিকেলে উপজেলা পরিষদ হলরুমে বন্যা-পূর্ব প্রস্তুতি ও সতর্কীকরণ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা, গবাদিপশুর নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত প্রস্তুতির বিষয়ে আলোচনা করা হয়।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল বারী সরকার, চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল রহমান, প্রেস ক্লাব চিলমারীর সভাপতি হুমায়ুন কবির এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারওয়ার হোসেন।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, উপজেলা বন্যা পুনর্বাসন কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা সম্ভাব্য বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
কুড়িগ্রাম
চিলমারীতে মাদকবিরোধী সমাবেশ ও বন্যা-পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশ: 21 July 2026, 08:08 PM
পড়া হয়েছে: ১১৪ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
চিলমারীতে ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা প্রকল্পে ধস: দায়সারা সংস্কারের অভিযোগে উৎকণ্ঠায় এলাকাবাসী
1 minute আগে
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুলনায় ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, নিরাপত্তা নিশ্চিতের দাবি প্রশাসক মঞ্জুর
5 days আগে

Leave a Reply