বাঁশখালীর কৃতিসন্তান হযরত ডেপুটি শাহ মুহাম্মদ বদিউল আলম (রহ.)-এর ৯৫তম ওফাত দিবস আজ
চট্টগ্রাম প্রতিনিধি:ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত দার্শনিক, লেখক, সাংবাদিক, সমাজসংস্কারক ও ব্রিটিশবিরোধী চিন্তাবিদ হযরত ডেপুটি শাহ মুহাম্মদ বদিউল আলম (রহ.)-এর ৯৫তম ওফাত দিবস আজ (১ জুন)। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁর কর্মময় জীবন ও অবদান স্মরণ করেছে।চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ঐতিহাসিক জাফর আলী হিলে ১৮৫৬ সালের ২১ জুলাই জন্মগ্রহণ করেন […]
