হোম / কুড়িগ্রাম

কুড়িগ্রাম

উলিপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা তাসভীর উল ইসলাম

জেলা প্রতিনিধি,কুড়িগ্রামঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাসভীর উল ইসলাম। মঙ্গলবার (২০ অক্টোবর)  রাতে পুজা মণ্ডপগুলোতে গিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। পরিদর্শনকালে তাসভীর উল ইসলাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ। এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ উৎসব স্বাধীনভাবে ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন করবেন—এটাই আমাদের ঐতিহ্য। যাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে সে দিকে বিএনপির নেতাকমীরা সজাগ রয়েছে।   এ সময়  উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ, উপজেলা বিএনপির আহবায়ক তারিক আবুল আলা চৌধুরী,সদস্য সচিব হায়দার আলী মিঞাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা  উপস্থিত  ছিলেন।

error: Content is protected !!