কুড়িগ্রামে দ্রুত বাড়ছে দুধকুমার নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল; স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
স্টাফ রিপোর্টার উজানের ঢল ও টানা বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রামের দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে নদীর পানি ৫৬ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে নদীতীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। রোববার (২৮ জুন) সকালে পানি বৃদ্ধির গতি তুলনামূলক ধীর থাকলেও দুপুরের পর তা হঠাৎ […]
