ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভুরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেব নাথ।
সভায় বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান এবং ভুরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক।
বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের কারণে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার দ্রুত ছড়িয়ে পড়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। এ ধরনের অপতৎপরতা রোধে তথ্য যাচাই করে প্রচার করা, সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচার এবং গুজব প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply