কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবেন এনসিপি নেতা আহমদ শফী
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আহমদ শফী। তিনি বর্তমানে এনসিপি কলমাকান্দা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। আহমদ শফী জানান, জনগণের প্রত্যাশা ও উন্নয়ন ভাবনাকে সামনে রেখে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। […]
