সুমন কুমার দে, শেরপুর থেকেঃ
শেরপুর সদর-১ আসনের নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে অংশগ্রহণ করেছিলেন ডাঃ সানসিলা জেবরিন পিয়াংকা। নির্বাচনে তিনি ব্যাপক ভোট পেলেও দলীয় বিদ্রোহ ও অভ্যন্তরীণ বিভক্তির কারণে শেষ পর্যন্ত জয়ী হতে পারেননি। বিএনপির তৃণমূল ও অঙ্গ সংগঠনের অধিকাংশ নেতাকর্মী তার পক্ষে থাকলেও দলের একটি অংশ বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের সঙ্গে একাত্মতা ঘোষণা করায় ভোটের সমীকরণ পাল্টে যায়। ফলে বিএনপির দুই পক্ষের বিভক্তি ও সাংগঠনিক দুর্বলতার সুযোগ নিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম বিজয়ী হন।
তবে দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি হিসেবে ডাঃ সানসিলা জেবরিন পিয়াংকা শেরপুর সদর আসনের সংরক্ষিত মহিলা আসনের এমপি নির্বাচিত হওয়ায় জেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। ৮ মে নিজ জেলা শেরপুরে তার আগমন উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন।
জেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এ সময় নেতৃবৃন্দের উপস্থিতিতে সংক্ষিপ্ত বক্তব্যে ডাঃ সানসিলা জেবরিন পিয়াংকা বলেন, “শেরপুরের উন্নয়ন ও জনগণের কল্যাণে আমি সবসময় আপনাদের পাশে থাকবো।” পাশাপাশি তিনি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।
জাতীয়
সংরক্ষিত মহিলা এমপি ডাঃ সানসিলা জেবরিন পিয়াংকাকে ফুলেল সংবর্ধনা
প্রকাশ: 8 May 2026, 11:16 PM
পড়া হয়েছে: ১০০৭ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
৫৫ বছর পরও দেশের মাটিতে ফেরেনি শহিদ বুদ্ধিজীবি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল ওয়াহাব তালুকদার, সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে অযত্নে সমাধি,রাষ্ট্রীয় উদ্যোগে দেশে ফিরিয়ে আনার দাবী স্বজনদের।
20 hours আগে
কচাকাটায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে কেদার ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
2 days আগে

Leave a Reply