রৌমারীতে জুয়ার আসরে অভিযান, দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার ১৪
কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১ লাখ ৫৬ হাজার ২৬২ টাকা, পাঁচ সেট তাস, তিনটি কম্বল, একটি মাদুর ও ১৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে রৌমারী থানার কলেজপাড়া গ্রামের নূর মোহাম্মদের বসতবাড়িতে অভিযান চালানো হয়। […]
