মোঃ আনোয়ারুল ইসলাম, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক গত বৃহস্পতিবার চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসা পরিদর্শন করেছেন। এ সময় মাদ্রাসার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক সংবর্ধনা জানান।
পরিদর্শনকালে তিনি মাদ্রাসার বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেন। শিক্ষকদের পাঠদানে আন্তরিকতা, শৃঙ্খলা ও সৌজন্যমূলক আচরণে সন্তোষ প্রকাশ করেন তিনি।
পরে শিক্ষক, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে মাদ্রাসার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এমপি মোস্তাক। তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার আশ্বাস দিয়ে বলেন, “চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ১৯২২ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই শতবর্ষ অতিক্রম করেছে। এর ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তিনি মাদ্রাসার মসজিদসহ পুরো ক্যাম্পাসের মনোরম পরিবেশের প্রশংসা করেন এবং শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে সংশ্লিষ্টদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ নাজমুল হক।
আলোচনা সভা শেষে সংসদ সদস্য আলহাজ মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ হাফিজুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
কুড়িগ্রাম
কুড়িগ্রাম-৪ আসনের এমপি মোস্তাকের চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসা পরিদর্শন
প্রকাশ: 1 August 2026, 01:06 PM
পড়া হয়েছে: ২০ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
চিলমারীর জোড়গাছ ভট্টপাড়ায় মাদকবিরোধী সমাবেশ, পরে সন্দেহভাজন মাদক কারবারিদের এলাকায় সচেতনতামূলক অভিযান
11 minutes আগে
চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী নিয়োগে তাড়াহুড়োর অভিযোগ, সময় বাড়লেও প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ
22 minutes আগে

Leave a Reply