নাগেশ্বরী প্রতিনিধি
কুড়িগ্রামের উপজেলায় অবৈধভাবে বন্দুক দিয়ে পাখি শিকারের দায়ে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম জয়নাল আবেদীন (২৫)। তিনি উপজেলার আন্ধারীঝার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মতিয়ার রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের আজমাতা এলাকায় একটি বন্দুক ব্যবহার করে ৮টি ঘুঘু পাখি শিকার করেন জয়নাল আবেদীন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করে।
ঘটনাস্থলে উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২-এর ৬/১১ ধারা ভঙ্গ এবং একই আইনের ২৬(১)(খ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
এছাড়া পাখি শিকারে ব্যবহৃত বন্দুকটি থানায় জব্দ করা হয়েছে এবং উদ্ধার করা পাখিগুলো মাটিতে পুঁতে রাখা হয়।
ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যপ্রাণী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযানে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসন অবৈধ শিকার ও বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
অপরাধ
নাগেশ্বরীতে বন্দুক দিয়ে পাখি শিকার: যুবকের এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৫৬ বার
নাগেশ্বরীতে বন্দুক দিয়ে পাখি শিকার: যুবকের এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড
বিজ্ঞাপন

Leave a Reply