হোম / অপরাধ
অপরাধ

সেলাই মেশিন দেওয়ার নামে ঘুষ দাবি সংক্রান্ত কল রেকর্ড প্রকাশের পর বিএনপি নেত্রীকে অব্যাহতি

প্রকাশ: ৯ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ১২১ বার

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ

সরকারি সেলাই মেশিন দেওয়ার নামে ঘুষ দাবি সংক্রান্ত একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোছাঃ নিশি আক্তার-কে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সেলাই মেশিন বিতরণের নামে অর্থ দাবি করা হয়েছে—এমন অভিযোগ সংবলিত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি দলীয়ভাবে নজরে আসার পর সাংগঠনিক শৃঙ্খলা ও দলের ভাবমূর্তি রক্ষার স্বার্থে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগের প্রেক্ষিতে তাকে দেবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম চলমান রয়েছে বলেও উল্লেখ করা হয়।

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে নিশি আক্তার কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটির সত্যতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা দেখা দেয়।

দেবীগঞ্জ পৌর শাখার বিএনপির সভাপ‌তি সরকার ফরিদুল ইসলাম ব‌লেন, দায়িত্বশীল সাংগঠনিক পদে আসীন থেকে  এরূপ অর্থলিন্দু, অনৈতিক ও দুর্নীতিপরায়ণ কর্মকাণ্ড করার জন‌্য তা‌কে অব‌্যাহ‌তি দেওয়া হ‌য়ে‌ছে এবং

দলীও কেউ  সরকারি সুবিধা বিতরণে কোনো ধরনের অনিয়ম বা অর্থ লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!