স্টাফ রিপোর্টার, শেরপুর:
শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনের স্থগিত হওয়া নির্বাচন ৯ এপ্রিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
তবে ভোটগ্রহণ চলাকালে দুপুর প্রায় ৩টার দিকে জামায়াত সমর্থিত প্রার্থী মাসুদুর রহমান সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনে জাল ভোট প্রদান এবং তাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
অন্যদিকে, নির্বাচনের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা, পর্যবেক্ষক সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, ভোটগ্রহণে কোনো ধরনের কারচুপি বা অনিয়মের ঘটনা ঘটেনি। কোথাও কোনো এজেন্টকে বের করে দেওয়ার ঘটনাও পাওয়া যায়নি।
স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং তারা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ডাঃ মাহমুদুল হক রুবেল।
জাতীয়
শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী ডাঃ মাহমুদুল হক রুবেল
প্রকাশ: ৯ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৩৬০ বার
Oplus_16908288
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
সীমান্তে বিজিবি–সেনাবাহিনীর সমন্বিত মোতায়েন: বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষায় নতুন ভাবনার সময়
59 minutes আগে
ভূরুঙ্গামারী থেকে ঢাকা ও কুড়িগ্রামগামী বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা বাস পোড়ানোর ঘটনায় মামলা।
5 hours আগে

Leave a Reply