হোম / অপরাধ
অপরাধ

লালমনিরহাট থেকে কুড়িগ্রামে পাচারের সময় ৭০ বস্তা সার আটক, একজনের কারাদণ্ড

প্রকাশ: 21 October 2026, 01:23 PM পড়া হয়েছে: ১৯ বার

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি থেকে পাশের জেলা কুড়িগ্রামে পাচারের সময় ৭০ বস্তা সার আটক করেছেন স্থানীয়রা। এ ঘটনায় সার পাচারের দায়ে কুড়িগ্রামের দুলাল মিয়া নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি দুই সার ডিলারকে ২০ হাজার ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সাপ্টিবাড়ি বাজারের একটি মুদি দোকান ও পাশের একটি গোডাউন থেকে পিকআপ ও ভ্যানে  এসব সার কুড়িগ্রামের চিলমারীতে পাচারের জন্য তোলা হচ্ছিল। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে সারবোঝাই যানবাহন আটক করেন।

আটক করা সারের মধ্যে ৫১ বস্তা ইউরিয়া ও ১৯ বস্তা ডিএপি সার রয়েছে।

খবর পেয়ে কৃষি বিভাগের কর্মকর্তারা ও আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজিজা বেগম ঘটনাস্থলে যান। পরে বিকালেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার পাচারের দায়ে কুড়িগ্রামের চিলমারীর বাসিন্দা দুলাল মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া দুই সার ডিলারকে যথাক্রমে ২০ হাজার ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজিজা বেগম বলেন, খবর পেয়ে আমরা এখানে উপস্থিত হয়ে সারপুকুর ও সাপ্টিবাড়ি সার ডিলারের নানান অসঙ্গতি পেয়েছি। তাই তাদেরকে জরিমানা করা হয়েছে। এছাড়াও পাচারকারীকে জেল দেওয়া হয়। এই সারের বিষয়ে আরও তদন্ত করা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!