হোম / অপরাধ
অপরাধ

রৌমারীতে জুয়ার আসরে অভিযান, দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার ১৪

প্রকাশ: 19 September 2026, 07:33 PM পড়া হয়েছে: ১৩ বার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১ লাখ ৫৬ হাজার ২৬২ টাকা, পাঁচ সেট তাস, তিনটি কম্বল, একটি মাদুর ও ১৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে রৌমারী থানার কলেজপাড়া গ্রামের নূর মোহাম্মদের বসতবাড়িতে অভিযান চালানো হয়। রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবিরের নেতৃত্বে কুইক রেসপন্স টিম (QRT), রাত্রিকালীন জরুরি ডিউটি পার্টি ও অভিযান পার্টি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়িতে জুয়া খেলারত অবস্থায় ১৪ জনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চৎলাকান্দা এলাকার ভোলা মিয়া (৬০), বোয়ালমারীর একরামুল হক (৪৫), উত্তর ইজলামারীর নুরুল আমিন (৫৬), মির্জাপাড়ার ছহিবর রহমান (৪০), রাজারহাট তালুক কানুয়ার জাহাঙ্গীর আলম (৪০), চর নতুন বন্দরের এনামুল হক (৪৫), বেহুলার চরের কামাল হোসেন (৩৮), জামালপুরের দেওয়ানগঞ্জের আ. মান্নান (৩৮), চান্দারচরের আ. গফুর (৪২), ইজলামারীর আইয়ুব আলী (৫০), খাটিয়ামারীর আনুজ্জামান (৫০), নটানপাড়ার শালু মিয়া (৫২), চর নতুন বন্দরের রাশেদুল হক (৩৭) ও চান্দারচরের অফিল উদ্দিন (৪৪)।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, জুয়া খেলার সময় গ্রেপ্তার ১৪ জনের কাছ থেকে ১ লাখ ৫৬ হাজার ২৬২ টাকা, পাঁচ সেট তাস, তিনটি কম্বল, একটি মাদুর, ১০টি বাটন মোবাইল ফোন ও চারটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে। জুয়া ও জুয়ার আসরকে কেন্দ্র করে অপরাধ প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!