হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

রাজারহাটে স্বাবলম্বী সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে চারা গাছ বিতরণ

প্রকাশ: 18 August 2026, 06:03 PM পড়া হয়েছে: ১২ বার

মোঃ জাহিদ হাসান,

‎​রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

‎​কুড়িগ্রামের রাজারহাটে সামাজিক সংগঠন ‘রাজারহাট স্বাবলম্বী সংস্থা’র উদ্যোগে স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্থাটি অসহায় শিশু ও কিশোরীদের কল্যাণসহ নানান সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

‎​সংস্থার কার্যালয় সংলগ্ন চাকিরপশার পাঠক এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ হাবিবুর রহমান।

‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ জাকির হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নুর মোহাম্মদ। এতে স্থানীয় গণমাধ্যমকর্মী হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক টেন স্টার বিডি ২৪-এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এবং কেটিভি নিউজের রাজারহাট উপজেলা প্রতিনিধি জাহিদ হাসান । এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

‎​সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধান করেন রাজারহাট স্বাবলম্বী সংস্থার নির্বাহী প্রধান মোছাঃ শরিফা বেগম।

‎​সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপস্থিত প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। অতিথিরা সামাজিক এ ধরণের মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!