হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

রাজারহাটে জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশ: 1 July 2026, 02:23 AM পড়া হয়েছে: ১৫ বার



মোঃ ‎জাহিদ হাসান, রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:

‎কুড়িগ্রামের রাজারহাটে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎​আজ শনিবার সকাল ৮টায় উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। রাজারহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আহাম্মদ আলী, মাওলানা মোঃ নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম সোহেল, আব্দুস সালাম ও গোলজার হোসেন সহ উপজেলা জামায়াতের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

‎​আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য এক মারাত্মক হুমকি স্বরূপ। মাদকের এই সর্বগ্রাসী বিস্তার রোধে কেবল আইন প্রয়োগ করলেই হবে না, বরং সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা করা অত্যন্ত জরুরি। পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে আরও কার্যকর ভূমিকা পালন করার জন্য তারা গুরুত্বারোপ করেন।

‎​নেতৃবৃন্দ তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সর্বদা সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, যুব সমাজকে সুস্থ, নৈতিক ও আদর্শিক জীবন গড়ে তুলতে হবে। তবেই একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ সম্ভব।

‎​উক্ত আলোচনা সভায় রাজারহাট উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভার শেষাংশে একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!