হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

মানিকগঞ্জে হামের সংক্রমণ বেড়েই চলেছে: ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১২, চলতি বছরে আক্রান্ত ৬৫৫

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ণ পড়া হয়েছে: ১০ বার


মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলায় হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৫ জনে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে অনেকেই জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত মোট ৫৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫১০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৬৩ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. এ কে এম মুফাখখারুল ইসলাম বলেন, “হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। সময়মতো টিকা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধি ছাড়া এ রোগ প্রতিরোধ সম্ভব নয়।”
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার রোধে টিকাদানের পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা এবং দ্রুত চিকিৎসা গ্রহণ অত্যন্ত জরুরি।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!