মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বিএসটিআইয়ের অনুমোদনহীন সাবান, শ্যাম্পু, ক্রিম ও হেয়ার অয়েল বিক্রির অপরাধে এক কসমেটিকস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার নয়াকান্দি বাজারে অবস্থিত “রাজ ইউনিক কসমেটিক্স” নামের একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দোকানে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন বিভিন্ন প্রসাধনী সামগ্রী বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানের মালিক আব্দুর রশিদ দোষ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।
শিবালয় থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে ভেজাল ও অনুমোদনহীন পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অপরাধ
মানিকগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান: অনুমোদনহীন কসমেটিকস বিক্রিতে ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশ: 25 December 2025, 09:46 PM
পড়া হয়েছে: ৩৯৯৫ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
চিলমারীতে বিএনপির ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলনে কমিটি বাতিলের দাবি
20 hours আগে
চিলমারীতে তীররক্ষা প্রকল্পের পিচিং নিয়েই প্রশ্ন! বাঁধের ঢালে নির্মাণে নকশাগত ত্রুটি, নাকি দুর্নীতি? ধসে ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ
20 hours আগে

Leave a Reply