ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। সোমবার বিকালে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অর্থ সহায়তার চেক বিতরণ করেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। জেলা প্রশাসনের আর্থিক সহায়তায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ৯৯ জন ব্যবসায়ীর প্রত্যেককে পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয়। উল্লেখ্য, গত শুক্রবার সকালে অগ্নিকান্ডে ভূরুঙ্গামারী বাজারের প্রায় ১০০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া মালামাল ও সম্পদের পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইব্রাহীম, সাদ্দাম আলী ও ফরমান আলী বলেন, আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে পাঁচ হাজার টাকার চেক ও খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, অগ্নিকান্ডে ব্যবসায়ীদের অপুরনীয় ক্ষতি হয়েছে। ক্ষতির বিষয়টি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীমহোদয়কে অবহিত করা হয়েছে। বর্তমান সরকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আছে এটা প্রমাণ করতেই আমি আপনাদের পাশে এসেছি।
অর্থ সহায়তার চেক বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ এবং ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা পরিষদের প্রশাসক অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বাজার পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।
কুড়িগ্রাম
ভূরুঙ্গামারী বাজারে অগ্নিকা-ন্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা প্রদান
প্রকাশ: 9 June 2026, 02:42 AM
পড়া হয়েছে: ২৬৭ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
চিলমারীর জোড়গাছ ভট্টপাড়ায় মাদকবিরোধী সমাবেশ, পরে সন্দেহভাজন মাদক কারবারিদের এলাকায় সচেতনতামূলক অভিযান
1 hour আগে
কুড়িগ্রাম-৪ আসনের এমপি মোস্তাকের চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসা পরিদর্শন
1 hour আগে

Leave a Reply