ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বেসরকারি সাহায্য সংস্থা স্পেস টু লিড-এর উদ্যোগে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সাজ্জাদ, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অপরাজেয় বাংলার পরিচালক হুমায়ুন কবির। এছাড়া সংস্থার পরিচিতি, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদ এবং নির্বাহী পরিচালক শিরিন আক্তার আশা।
বক্তারা জানান, স্পেস টু লিড প্রকল্পটি কিশোর ও তরুণদের অধিকার চর্চায় সক্ষমতা বৃদ্ধি, লিঙ্গসমতা প্রতিষ্ঠা এবং সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটি ভূরুঙ্গামারী উপজেলার তিলাই, ভূরুঙ্গামারী ও জয়মরিহাট ইউনিয়নে বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, অপরাজেয় বাংলা, পার্টনার ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং আসমানী ফাউন্ডেশনের সহযোগিতায়, সুইডিস সরকার ও সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের তত্ত্বাবধানে স্পেস টু লিড প্রকল্পের এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম
ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশ: 20 January 2026, 05:36 PM
পড়া হয়েছে: ২৩২৯৫ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
চিলমারীতে বিএনপির ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলনে কমিটি বাতিলের দাবি
21 hours আগে
চিলমারীতে তীররক্ষা প্রকল্পের পিচিং নিয়েই প্রশ্ন! বাঁধের ঢালে নির্মাণে নকশাগত ত্রুটি, নাকি দুর্নীতি? ধসে ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ
21 hours আগে

Leave a Reply