হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ভূরুঙ্গামারীতে বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম ব্যাপারী(শহিদুল মেকার)”র ইন্তেকাল

প্রকাশ: 17 August 2026, 05:33 PM পড়া হয়েছে: বার

ভূরুঙ্গামারী প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা আলহাজ শহিদুল ইসলাম ব্যাপারী, যিনি স্থানীয়ভাবে ‘শহিদুল মেকার’ নামে পরিচিত ছিলেন, আর নেই। সোমবার (১৭আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। তিনি কয়েক মাস ধরে দুরারোগ্য লিভার ক্যান্সারে ভুগছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম শহিদুল ইসলাম ব্যাপারী ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং এলাকার সর্বজন শ্রদ্ধেয় ও সাদা মনের মানুষ। সহজ-সরল জীবনযাপন ও মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্কের কারণে তিনি স্থানীয়দের কাছে অত্যন্ত পরিচিত ও প্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের বড়  ছেলে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আসাদুজ্জামান আসাদ। অপর ছেলে ভূরুঙ্গামারীর কৃতী সন্তান, মাসান টিভির প্রকাশক,সরকারী  প্রকৌশলী আশরাফুল আলম সুমন।

তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী মহলের ব্যক্তিরাও গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মাসান টিভি, মাসান ফাউন্ডেশন, এশিয়ান বাংলা নিউজ পরিবারসহ বিভিন্ন সামাজিক সংগঠন

স্বজনরা জানান, সোমবার বাদ মাগরিব ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম ব্যাপারীর জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। পরে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় গোরস্থানে তাঁকে দাফন করা হবে।

মরহুমের স্বজনরা তাঁর জানাজায় সকল ধর্মপ্রাণ মুসলমান, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনার জন্য অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

আল্লাহ তায়ালা মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে নূরে ভরিয়ে দিন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!