হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

ভূরুঙ্গামারীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে জিডি, মোবাইল জব্দ

প্রকাশ: 6 July 2026, 10:28 PM পড়া হয়েছে: ২০৩৩ বার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শীর্ষ ও স্থানীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডির বাদী পাথরডুবি ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ আলী। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল “মাতৃভূমি

অথবা মৃত্যু” এবং “আমরাই পাথরডুবি”

নামে ফেসবুক পেজসহ বিভিন্ন ভুয়া ও বেনামী আইডি ব্যবহার করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল এবং তার (ইউসুফ আলী) বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করে আসছে।

ইউসুফ আলীর দাবি, এসব অপপ্রচারের মাধ্যমে শুধু ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে নেতাদের মানহানি করা হচ্ছে না, বরং সাধারণ মানুষকে বিভ্রান্ত করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করারও অপচেষ্টা চালানো হচ্ছে।

তিনি জানান, গত ৪ জুলাই বিষয়টি স্থানীয় এলাকাবাসী ও বিএনপির কর্মীদের নজরে এলে তারা তাকে অবহিত করেন। পরে তিনি ৫ জুলাই ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নম্বর-২৩৩।

এদিকে, অভিযোগের প্রাথমিক তদন্তের অংশ হিসেবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে আজ ৬ জুলাই থানাঘাট বাজারের পল্লী চিকিৎসক এস এম শরীফের ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। তবে এ বিষয়ে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন  জানান,অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে যার বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!