ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃভূরুঙ্গামারীতে দুই জন সার ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মানিককাজী ব্রীজেরপার বাজারের ক্ষুদ্র সার ও কীটনাশক ব্যবসায়ি আব্দুল কাদের সার বিক্রি করে ক্রেতাকে বিক্রয় মোমো না দেয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ ৫ হাজার টাকা জরিমানা করেন।অপরদিকে একইদিন বিকেলে বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএডিসি সার ডিলার আমজাদ হোসেনের গুদাম ঘরে সহকারী কশিমনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় বিক্রয় রেজিস্টারের চেয়ে ৮ বস্তা ডিএপি সার বেশী পাওয়ায় উক্ত ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। উভয় অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার উপস্থিত ছিলেন। তবে সুধীমহল মনে করেন অধিক মু্ল্যে বিক্রির উদ্দেশ্যে মজুতকারী সার ব্যবসায়ীদের মোটা অংকের টাকা জরিমানা ও লাইসেন্স বাতিল করলে এমন ঘটনা কমে আসবে।
অপরাধ
ভূরুঙ্গামারীতে দু’সার ব্যবসায়িকে ১০ হাজার টাকাজরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
প্রকাশ: 20 August 2026, 06:14 PM
পড়া হয়েছে: ৯ বার
বিজ্ঞাপন

Leave a Reply