হোম / অপরাধ
অপরাধ

ভারতে ২বছর ৯মাস কারা ভোগের পর কারামুক্ত তিন বাংলাদেশিকে দেশে ফেরৎ

প্রকাশ: 18 September 2026, 10:39 PM পড়া হয়েছে: ১৬ বার
Oplus_16908288

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: 

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক এক বাংলাদেশী নারীসহ দুই যুবককে ২বছর ৯মাস পর ভারতীয় কারাগারে সাজা ভোগের পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ফেরৎ পাঠানো হয়েছে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শেষ বিকেল ৬ ঘটিকার সময়  দু’দেশের সীমান্ত পর্যায়ে সংক্ষিপ্ত পতাকা বৈঠকের পর জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধৃত তিনজনকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কাছে হস্তান্তর করে। পরে সোনাহাট বিজিবি ক্যাম্প সদস্যরা আটককৃতদের পরিচয় সনাক্তে পরিবারের জিম্মায় হস্তান্তরের জন্য ভুরুঙ্গামারী থানায় সোপর্দ করে। ফেরত আসা তিনজন বাংলাদেশী হলেন, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার আব্দুল জলিল, মুজাফফর হোসেন এবং ঢাকা জেলার শারমিন আক্তার।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশী এই তিন নাগরিক  অবৈধভাবে ভারতে প্রবেশের পর তারা সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরবর্তীতে ৩৩ মাস ভারতে কারাভোগ শেষে মুক্তি পান। পরে শুক্রবার শেষ বিকেলে বিএসএফ নিয়মিত প্রক্রিয়ায় সংক্ষিপ্ত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করেন। ওসি আজিম উদ্দিন আরও বলেন, তিনজনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!