সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ করা ১,৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার শেরনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান। এ সময় বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে শেরনগর এলাকার মেসার্স রবিউল এন্টারপ্রাইজে অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া জব্দ করা ১,৭৪৪ লিটার ডিজেল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অপরাধ
বেলকুচিতে ১,৭৪৪ লিটার অবৈধ ডিজেল জব্দ, এক ব্যক্তির কারাদণ্ড
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৬৯১ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
নাগেশ্বরীতে বজ্রপাতে যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
3 days আগে
সোনাহাট স্থলবন্দরে ৯ দিন অচলাবস্থা: বেকার ২ হাজার শ্রমিক, রাজস্বে বড় ধসঃভারতীয় সিন্ডিকেট, ওয়্যারহাউস জটিলতা ও সমন্বয়হীনতায় স্থবির বন্দর কার্যক্রম
3 days আগে

Leave a Reply