হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন রেজিস্ট্রার ড. ফেরদৌস রহমান

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ অপরাহ্ণ পড়া হয়েছে: ২৫১৮ বার


বেরোবি প্রতিনিধিঃ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যাল (বেরোবি)-এর নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১২০তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে রাতে সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার মো. তারিকুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
এতে আরও বলা হয়, আদেশটি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের অপরাহ্ন থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, প্রশাসনিক অভিজ্ঞতা ও একাডেমিক দক্ষতার সমন্বয়ে নতুন রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে গতিশীলতা আনতে সক্ষম হবেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!