নিউজ ডেস্কঃ
বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে তিনি দলীয় নেতা–কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। সেই সময় তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ছবিগুলোর মধ্যে বিশেষভাবে নজর কাড়েছে একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে প্রয়াত চিত্রনায়ক মান্না তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় করছেন।
ছবিটিতে হাসিমুখে একে অপরের দিকে তাকিয়ে, হাত বাড়িয়ে কুশল বিনিময় করছেন দুইজন। ছবিটি নিয়ে জানতে চাইলে নায়কের স্ত্রী শেলী মান্না বলেন, “এই ছবিটি দীর্ঘদিন আগের। আমাদের কাছেও ছবিটি রয়েছে। হঠাৎ ফেসবুকে ঘুরতে দেখে খেয়াল করলাম। সেদিন মান্নার সঙ্গে তারেক রহমানের হঠাৎ দেখা হয়। মান্নার অভিনয়, দেশ–জাতি এবং দেশের সেবার বিষয়ে কথা হয়েছিল। তারেক রহমান মান্নার অভিনয়ও প্রশংসা করেছিলেন।”
শেলী মান্না আরও জানান, সেই সময় মূলত অভিনয়, দেশের বিষয় এবং তারকাদের রাজনীতি ও দেশের সেবা নিয়ে আলোচনা হয়েছে। ভাইরাল ছবিটি তাই আজও অনুরাগীদের মধ্যে স্মৃতিচারণের বিষয় হয়ে উঠেছে।
বিনোদন
বৃহস্পতিবারের সেই ছবি ভাইরাল: তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময়ে মান্না, শেলী মান্নার স্মৃতিচারণ
প্রকাশ: 28 December 2025, 11:09 PM
পড়া হয়েছে: ৩৫৩৫ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
চিলমারীতে বিএনপির ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলনে কমিটি বাতিলের দাবি
22 hours আগে
চিলমারীতে তীররক্ষা প্রকল্পের পিচিং নিয়েই প্রশ্ন! বাঁধের ঢালে নির্মাণে নকশাগত ত্রুটি, নাকি দুর্নীতি? ধসে ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ
22 hours আগে

Leave a Reply