হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনের সিনেট অনুমোদন

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ অপরাহ্ণ পড়া হয়েছে: ৫২৫৮ বার

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করতে যাচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সিনেট তার মনোনয়ন চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে।

নিজের লিংকডইন পোস্টে ক্রিস্টেনসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদন পেয়ে আমি সম্মানিত। এই সুযোগের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ।”

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন সিনিয়র ফরেন সার্ভিসের ‘ক্লাস অফ কাউন্সেলর’-এর একজন অভিজ্ঞ ক্যারিয়ার কর্মকর্তা। তার কূটনৈতিক ক্যারিয়ারে অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের সঙ্গে তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে; তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিক ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র স্থানান্তর অফিসে উপ-পরিচালক হিসেবে কাজ করেছেন।

সিনেটের অনুমোদনের মাধ্যমে ক্রিস্টেনসেন বর্তমান রাষ্ট্রদূতের স্থলাভিষিক্ত হয়ে শীঘ্রই ঢাকায় আনুষ্ঠানিকভাবে তার নতুন কর্মস্থলে যোগ দেবেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!