খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাতে অভিযান চালিয়ে অবৈধভাবে কর্তন করা প্রায় ৮৮ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে Border Guard Bangladesh (৩ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গত ২৩ ফেব্রুয়ারি উপজেলার করল্যাছড়ি এলাকায় হাবিলদার মোঃ পেয়ারুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করে। জব্দকৃত সেগুন কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮ হাজার টাকা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জব্দকৃত কাঠসমূহ পানছড়ি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে গাছ কর্তন ও কাঠ পাচার রোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরাধ
পানছড়িতে বিজিবি’র অভিযানে ৮৮ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ
প্রকাশ: 25 February 2026, 12:17 AM
পড়া হয়েছে: ১৩৪৬৯ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
চিলমারীতে বিএনপির ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলনে কমিটি বাতিলের দাবি
19 hours আগে
চিলমারীতে তীররক্ষা প্রকল্পের পিচিং নিয়েই প্রশ্ন! বাঁধের ঢালে নির্মাণে নকশাগত ত্রুটি, নাকি দুর্নীতি? ধসে ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ
20 hours আগে

Leave a Reply