মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা এবং এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন সংলগ্ন যমুনা নদী তীরে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে জানা যায়, অননুমোদিত ড্রেজারের মাধ্যমে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছিল।
মোবাইল কোর্টের নৌকা ঘটনাস্থলে পৌঁছালে ২টি ড্রেজার ও কয়েকটি ভলগেট দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। তবে অভিযান চালিয়ে একটি ভলগেট বালুসহ আটক করা হয়। আটক ভলগেটের ম্যানেজার মো. শরীফ ইসলাম (২৩) অবৈধ বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করেন।
এ ঘটনায় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(ছ) ও ১৫(১) ধারায় তাকে ২,০০,০০০ টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আহসানুল আলম বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরাধ
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলন: ২ লাখ টাকা জরিমানা, ১৫ দিনের কারাদণ্ড
প্রকাশ: 19 February 2026, 09:52 PM
পড়া হয়েছে: ২৫৩৫ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
চিলমারীতে বিএনপির ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলনে কমিটি বাতিলের দাবি
1 day আগে
চিলমারীতে তীররক্ষা প্রকল্পের পিচিং নিয়েই প্রশ্ন! বাঁধের ঢালে নির্মাণে নকশাগত ত্রুটি, নাকি দুর্নীতি? ধসে ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ
1 day আগে

Leave a Reply