প্রতিনিধি লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধায় গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামিকে ধরতে গিয়ে দেশীয় অস্ত্রের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) রাত ১২ টার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন- হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক রুহুল আমীন ও সহকারী উপ-পরিদর্শক আব্দুল মতিন৷
জানা গেছে, গতকাল রাতে গেন্দুকুড়ি গ্রামে গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত ও একাধিক মামলার আসামি রাশিদুল ইসলামকে ধরতে তার বাড়িতে যায় এসআই রুহুল আমীন ও এএসআই আব্দুল মতিন। এ সময় তাকে ধরে ফেললে লুঙ্গি পরিবর্তন করে প্যান্ট পরে আসার কথা বলে ঘর থেকে দেশীয় অস্ত্র নিয়ে এসে ওই দুই পুলিশ কর্মকর্তার উপর হামলা চালিয়ে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে দায়িত্বরত চিকিৎসক৷
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল ইসলাম বলেন, এসআই রুহুল আমীন সবচেয়ে বেশি জখম ছিলো। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রমজান আলী বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আসামির হামলায় দুইজন অফিসার আহত হয়েছেন। তাদের চিকিৎসার খোজ খবর নেয়া হচ্ছে। এ ঘটনায় আইগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply