জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সমাজসেবা অফিসের এক অফিস সহায়কের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত মাহবুব আলম জনি (৩৫) বগুড়া জেলার গাবতলী থানার দুর্গাহাটা গ্রামের খায়রুল ইসলামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর) সকালে ক্ষেতলাল উপজেলা সমাজসেবা অফিস কার্যালয়ের একটি কক্ষ থেকে তাকে মৃত অবস্থায় দেখতে পান অফিসে কর্মরত কাজের বুয়া মোছাঃ জোবেদা খাতুন (৪০)। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, বৃহস্পতিবার অফিস শেষে তিনি বাড়ি চলে যান। শনিবার সকালে রাষ্ট্রীয় কাজের প্রয়োজনে একাধিকবার জনির মোবাইলে ফোন করা হলেও সাড়া না পেয়ে অফিসের কাজের বুয়াকে খোঁজ নিতে বলেন। এ সময় ওই কক্ষ থেকে জনির মরদেহ পাওয়া যায়।
নিহত মাহবুব আলম জনি দীর্ঘদিন ধরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী।
এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার, সহকর্মী এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
অপরাধ
ক্ষেতলালে সমাজসেবা অফিসের অফিস সহায়কের রহস্যজনক মৃত্যু
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৩১১৮ বার
বিষয়
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
7 days আগে
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে উপজেলা বিএনপি, পুনর্বাসন ও দোকানভিটার নিশ্চয়তার আশ্বাস
1 week আগে

Leave a Reply