হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের কচাকাটায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে রিয়াজুল ইসলাম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় এক কিশোর ও এক গৃহবধু আহত হন
শনিবার (১৬ মে) দুপুরের দিকে কচাকাটা থানার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজুল ইসলাম ওই গ্রামের কেরামত আলীর ছেলে।
নিহতের পরিবার জানায়, সকালে রিয়াজুল ইসলাম বাড়ির পাশে নিজ জমিতে ধান কাটতে যায়। ১১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাতের সময় মাঠেই বজ্রাঘাতে গুরুতর আহত হন রিয়াজুল। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে একই সময়ে মাঠে ছাগল আনতে গিয়ে একই উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের আশরাফুল ইসলামের ছেলে বায়েজিদ (১৫) ও গৃহবধু ইশমেতারা রান্নাঘরে থাকা অবস্থায় বজ্রাঘাতে আহত হন। তাদের দুজনকে পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply