কচাকাটা প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের পশ্চিম খামার এলাকায় এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আব্দুল হক (৮০), তিনি ওই এলাকার বাসিন্দা।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে কুটি ভোগডাঙ্গা সীমান্তসংলগ্ন ১০২১ নম্বর পিলারের কাছে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে কচাকাটা থানা পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে কচাকাটা থানার ওসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পোস্টমর্টেমসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
অপরাধ
কচাকাটা সীমান্ত এলাকায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৬:৪২ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১২৫৮৪ বার
কচাকাটা সীমান্ত এলাকায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
ভুরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ, জরুরি প্রশাসনিক হস্তক্ষেপ দাবি
7 hours আগে
ভুরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ, জরুরি প্রশাসনিক হস্তক্ষেপ দাবি
15 hours আগে

Leave a Reply